রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সপরিবারে মঞ্চ নাটক উপভোগ করেছেন তারেক রহমান। শনিবার সন্ধ্যায় তিনি পরিবারসহ শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখেন।
নাটক দেখতে তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী বাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। সন্ধ্যা ৭টার দিকে তারা মিলনায়তনে পৌঁছান বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
হঠাৎ প্রধানমন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়লে মিলনায়তনে থাকা শিশু দর্শক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়। অনেকেই করতালির মাধ্যমে তাদের স্বাগত জানান।
মূলত শিশু শিল্পীদের উৎসাহ দিতেই তিনি নাটক দেখতে এসেছিলেন বলে জানানো হয়েছে। পরে শিশু শিল্পীদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন তিনি।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন