জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১২ নভেম্বর) টানা ৯ ঘণ্টা রংপুর নগরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নেসকোর শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি ফিডারের ১১/০.৪ কেভি লাইনের আশপাশের গাছের ডালপালা কর্তন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো:
নাহার বক্সের গলি
মাস্টারপাড়া
দক্ষিণ বাবু খাঁ
মধ্য বাবু খাঁ
উত্তর বাবু খাঁ
বাবু খাঁ মহিলা মাদ্রাসা
পশ্চিম বাবু খাঁ
নান্ডাপাড়া
শান্তিনগর ও শান্তিধারা
টার্মিনাল রোড
গণেশপুর
গুড়াপাড়া ও গুড়াতিপাড়া
ব্যাংক কলোনি
পাকপাড়া
গোমস্তাপাড়া
ইঞ্জিনিয়ারপাড়া সংলগ্ন এলাকা
কাজ শেষ হলে আগেই চালু হতে পারে বিদ্যুৎ
নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকোর রংপুর শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ কর্তৃপক্ষ।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন