
রংপুরের বিভাগীয় কমিশনার হলেন জাহাঙ্গীর আলম
রংপুর বিভাগের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলম। অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

