পটিয়া প্রতিনিধিঃ Md. Ibrahim Chowdhury

চট্টগ্রামের পটিয়ায় পূর্ব কোলাগাঁওয়ের বসাকপাড়ায় সর্বজনীন শ্রীশ্রী রাধামাধব বিগ্রহ মন্দিরের উদ্যোগে দুই দিনব্যাপী ধর্মীয় আলোচনা সভা ও অন্নকূট মহোৎসব সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ ধর্মীয় উৎসবে ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দুই দিন ব্যাপী অনুষ্ঠানের কর্মসূচিতে প্রথম দিন ছিল বৈষ্ণবদের আগমন ও বরণ, মহতী ধর্মীয় আলোচনা সভা ও মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, টেলিভিশন ও বেতারের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে অন্নপ্রসাদ বিতরণ দ্বিতীয় দিন মঙ্গলবার ভোরে আনন্দবাজারে অন্নপ্রসাদ আস্বাদন, নগরকীর্তন ও মঙ্গল আরতি, ভগবানের বাল্যভোগ, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ এবং দুপুরে শ্রীশ্রী গিরিরাজ গোবর্ধনের ভোগ নিবেদন ও ভোগ আরতির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পৌরহিত্য করছেন শ্রীশ্রী ১০৮ সনাতন দাস বাবাজি মহারাজ। তিনি চট্টগ্রামের দক্ষিণ কাট্টলীর শ্রীশ্রী গৌরগোপাল সেবাশ্রমের মহন্ত। এছাড়াও অতিথি হিসেবে বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।