নওগাঁ জেলা প্রতিনিধিঃ শ্রী সুদাম চন্দ্র

নওগাঁর বলাকা নামক একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের পর যমজ সন্তানের মধ্যে এক নবজাতককে পরিবারের কাছে হস্তান্তর করায় নিখোঁজ হওয়ার অভিযোগ তোলে পরিবার। এ ঘটনায় আরেকটি নবজাতক উধাও হয়েছে দাবি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির পরিবার।

ঘটনাটি সামনে এলে শহরজুড়ে শুরু হয় ব্যাপক তোলপাড়। কারণ ভুক্তভোগী ওই পরিবারকে পরপর দুই বার আলট্রাসনোগ্রামে দুটি যমজ সন্তানের কথা বলা হয়।

ক্লিনিকে অস্ত্রোপচারের পর যমজ সন্তানের একটি নবজাতক উধাও হওয়ার চাঞ্চল্যকর ঘটনার আট দিন পর বগুড়া থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া শিশুটি নিখোঁজ সেই নবজাতক কি না, তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধারের ঘটনা
নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধারের ঘটনা

​বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে ৭ থেকে ৮ দিন বয়সী ওই নবজাতককে উদ্ধার করা হয়। এ ঘটনায় আদমদীঘির তারতা গ্রামের মলিনা (৪০) নামে এক নারী ও তার স্বামীকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এদিকে উদ্ধার ওই নবজাতক নিখোঁজ উধাও হওয়া শিশু বলে ধারনা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে জন্ম নেওয়া যমজ সন্তানের এক নবজাতক চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আদমদীঘির তারতা গ্রামে এক নারীর কাছে কয়েক দিন বয়সী এক নবজাতক আছে। পরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় মলিনা নামের এক নারী ও তার স্বামীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে পুলিশ সুপার বলেন, আটক নারী প্রথমে নিজেকে প্রসূতি দাবি করলেও পরবর্তী সময়ে তিনি স্বীকার করেছেন নবজাতকটিকে তিনি সংগ্রহ করেছেন।

উদ্ধার হওয়া শিশুটিই নওগাঁর বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া নবজাতক কি না, তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। প্রকৃত মা –বাবার সন্ধান না পাওয়া পর্যন্ত সে পুলিশ হেফাজতে থাকবে।

উদ্ধার হওয়া শিশুটিই নওগাঁর বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া নবজাতক কি না, তা শতভাগ নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। এর মধ্যে শিশুটির প্রকৃত বাবা-মা শনাক্ত না হওয়া পর্যন্ত শিশুটি পুলিশি হেফাজতেই থাকবে। শিশুটিকে কীভাবে ওই গ্রামে নেওয়া হলো এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে আমাদের তদন্ত চলছে।’ তদন্তের মাধ্যমে দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঘটনার সূত্রপাত ৫ নভেম্বর। ওই দিন নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে সান্ত্বনা আক্তার নামের এক প্রসূতির অস্ত্রোপচার হয়। পরিবারের অভিযোগ, একাধিক আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে যমজ সন্তান থাকার তথ্য থাকলেও অস্ত্রোপচারের পর তাঁদের হাতে একটি কন্যাশিশু তুলে দেওয়া হয়। অপর নবজাতকের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। এ ঘটনায় নবজাতকের বাবা শান্ত ইসলাম নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

গত ৫ নভেম্বর নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে সান্ত্বনা আক্তার নামের এক প্রসূতির সিজারিয়ান অপারেশন হয়। শিশুটির বাবা শান্ত ইসলাম থানায় লিখিত অভিযোগে জানান, অপারেশনের আগে করা দুটি আলাদা আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে গর্ভে যমজ সন্তান থাকার স্পষ্ট উল্লেখ ছিল।

কিন্তু অপারেশন শেষে ক্লিনিক কর্তৃপক্ষ তাঁদের হাতে মাত্র একটি কন্যাশিশু তুলে দেয়। অপর নবজাতকের বিষয়ে কিছু জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ বিরুদ্ধে সদুত্তর না দেওয়া এবং বিষয়টি ধামাচাপা দিতে আর্থিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। অস্ত্রোপচারের পর কাটা স্থানে সেলাই না করে দীর্ঘসময় ফেলে রাখা এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগও করেছেন ভুক্তভোগী নারী।

পরিবারের দাবি, অস্ত্রোপচারের আগে করা দুটি আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে গর্ভে যমজ সন্তান থাকার তথ্য উল্লেখ ছিল। এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতি এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও তোলেন তিনি।

এদিকে ক্লিনিকের মালিক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ক্লিনিক মালিক সমিতির নেতারা ৭ নভেম্বর সংবাদ সম্মেলন করে নবজাতক নিখোঁজের অভিযোগের বিষয়ে দ্বিমত পোষণ করেন। তাঁদের দাবি, প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল। আলট্রাসনোগ্রাম প্রতিবেদন ভুল ছিল। সেখানে যমজ সন্তানের তথ্য আসার বিষয়টি তদন্ত করা প্রয়োজন বলে দাবি করেন তারা।