রাজধানীর হাজারীবাগে একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরের এই ঘটনায় ধাওয়া করে মোটরসাইকেলসহ দুজনকে আটক করেছে থানা-পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে হাজারীবাগের বেড়িবাঁধ মেইন রোডে কুরিয়ার সার্ভিসটির ডে অপারেশন ওয়্যারহাউসের সামনে হামলার ঘটনা ঘটে। সেখানে একটি গাড়ি পার্ক করা ছিল।
দুর্বৃত্তরা গাড়িটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়লে এর কাচ ভেঙে যায়। হামলার পরপরই মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন তাঁরা। এ সময় পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করে।
আটকের সময় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে বলে জানা গেছে। পরে দুজনকে হাজারীবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা এবং কী কারণে কুরিয়ার সার্ভিসের গাড়িটিকে লক্ষ্য করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন