জ্বালানি তেলের সংকট: নীলফামারীতে গুজবে পাম্পে বেড়েছে হঠাৎ ভিড়

জ্বালানি তেলের সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের প্রভাবে নীলফামারীতে হঠাৎ করেই পেট্রল ও অকটেনের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। এর ফলে জেলার কয়েকটি ফিলিং স্টেশনে পেট্রল ও অকটেন সাময়িকভাবে শেষ হয়ে যায়। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি সরবরাহ সংকট নয়; বরং গুজবের কারণে অস্বাভাবিক চাহিদা তৈরি হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডিজেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং রোববার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।