সারাদেশ

বন্যার পূর্বাভাস: ৫ জেলায় পানি বাড়ার সতর্ক বার্তা

বন্যার পূর্বাভাস আবারও উদ্বেগ বাড়াচ্ছে দেশের উত্তরাঞ্চলে। উজান থেকে নেমে আসা ঢলের কারণে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়তে শুরু করেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েক দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধার নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।