
ঠাকুরগাঁওয়ে ভোট পুনর্গণনার দাবিতে জামায়াতের অবরোধ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পুনরায় ভোট গণনার দাবিতে সড়ক অবরোধ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের কর্মী-সমর্থকেরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নবগঠিত রুহিয়া উপজেলার মধুপুর কাকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের ভাষ্য অনুযায়ী, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

