সারাদেশ

মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ যেসব এলাকায়

কুড়িগ্রামের উলিপুরে মঙ্গলবার (১৩ অক্টোবর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের আশপাশের গাছপালা কর্তনের কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।

জাতীয়

কুড়িগ্রাম জেলা প্রশাসনের ছাদে সৌরবিদ্যুৎ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৪৫ কিলোওয়াট

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে নতুন উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে ৭২টি সৌর প্যানেল স্থাপন করে ৪৫ কিলোওয়াট ক্ষমতার রুফটপ সোলার সিস্টেম চালু করা হয়েছে। অনগ্রিড ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

সারাদেশ

বন্যার পূর্বাভাস: ৫ জেলায় পানি বাড়ার সতর্ক বার্তা

বন্যার পূর্বাভাস আবারও উদ্বেগ বাড়াচ্ছে দেশের উত্তরাঞ্চলে। উজান থেকে নেমে আসা ঢলের কারণে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়তে শুরু করেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েক দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধার নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

সারাদেশ

কুড়িগ্রাম বিদ্যুৎ বিভ্রাট: ৯ ঘণ্টা শাটডাউন ২ উপজেলায়

কুড়িগ্রাম বিদ্যুৎ বিভ্রাট নিয়ে নতুন করে সতর্কতা জারি করেছে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি। শনিবার (২৭ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময় দুই উপজেলার সব শ্রেণির গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।

কুড়িগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। ঘাতক ট্রাক ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান এবং হাসপাতালে একজন। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা আতঙ্কিত। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভুরুঙ্গামারীর বঙ্গসোনার হাট স্থলবন্দর থেকে পাথর বোঝাই একটি ট্রাক কুড়িগ্রাম