আবহাওয়া
পঞ্চগড়ে হেমন্তের ছোঁয়া, ভোরে শিশির রাতে হিমেল বাতাস
পঞ্চগড়ে হেমন্ত যেন প্রকৃতির নিজস্ব রূপে ধরা দিচ্ছে। দিনে গরম, সন্ধ্যার পর ঠান্ডা আর ভোরে কুয়াশা ও শিশির সব মিলিয়ে উত্তরের এই জেলায় অনুভূত হচ্ছে ঋতু পরিবর্তনের স্পষ্ট ছোঁয়া। পাশাপাশি গ্রাম থেকে শহর, সর্বত্র শুরু হয়েছে চিতই ও ভাপা পিঠার আয়োজন। সামনে নবান্ন, তাই প্রকৃতির সঙ্গে মানুষের জীবনেও ছড়িয়ে পড়ছে উৎসবের আমেজ।

