জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল রয়েছে। ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, ভর্তি পরীক্ষার জন্য আগে যে সময়সূচি ও শিডিউল নির্ধারণ করা হয়েছে, সেটিই এখনো বহাল রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সূচি অনুসরণ করেই প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন কিংবা নতুন কোনো সিদ্ধান্তের বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি আরও জানান, পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সময়ে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। তবে এখন পর্যন্ত পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যাওয়ার নির্দেশনা রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক কার্যক্রম স্বাভাবিকভাবে এগিয়ে নিচ্ছে বলেও তার বক্তব্যে উঠে এসেছে।

ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে উপ-উপাচার্য বলেন, উপাচার্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। এ কারণে পরবর্তী সময়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। ওই সভায় ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনার সুযোগ রয়েছে। তবে নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমান সূচি অনুযায়ী কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘আমাদের পূর্বনির্ধারিত সময়সূচি ও শিডিউল এখনো বহাল রয়েছে এবং আমরা সে অনুযায়ী কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। এ বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত এলে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’

উপ-উপাচার্য আরও বলেন, ‘উপাচার্য মহোদয় বর্তমানে বিদেশে অবস্থান করছেন। পরবর্তী সময়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় হয়ত বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে এর মধ্যেও আমাদের স্বাভাবিক কার্যক্রম ও কাজ চালু রাখতে হবে।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিচালনার বিষয়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়।

নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অর্থাৎ ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে ২১ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত দিনগুলোতে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে ইউনিটভিত্তিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি বা অন্য কোনো পরিবর্তনের বিষয়ে নতুন তথ্য জানানো হয়নি।

এদিকে ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত না আসায় আপাতত আগের পরিকল্পনাতেই এগোচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেন্দ্রীয় ভর্তি কমিটির পরবর্তী সভায় এ বিষয়ে আলোচনা হলে সিদ্ধান্তে পরিবর্তন আসবে কি না, তা জানা যাবে। নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।