দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) আলাদিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম রহমান ডালিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মোঃ খুরশিদ আলম মতি।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দারুল ইসলাম চৌধুরী, আলাদিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোয়াজ্জেমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ খুরশিদ আলম মতি বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।