চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকার নিদাগের পাড়ায় মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ এন্ড ডিপার্টমেন্টাল স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের সাব অফিসার সাবের আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি-সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রায় ৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি করেছেন, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনাইশ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীরের পরিবারের সদস্য আনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, "এর আগেও একবার আমাদের দোকানের সবকিছু আগুন দিয়ে পুড়ে ছাই করে দিছে। আমরা কোনো বিচার পাই নাই। আবারও একইভাবে আমাদের দোকানে আগুন দিছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।"
দোকানের দীর্ঘদিনের কর্মচারী মোহাম্মদ সাইফুল ইসলাম উদ্দিন বলেন, "আলমগীরের ভালো কাজ দেখতে না পেরে কিছু লোক ওনার সাথে শত্রুতামি শুরু করে দিছে। ওনার গোডাউন আগে একবার পুড়িয়ে দিছে, এখন আবার দিছে। অনেক মাল ছিল, লুটপাট করে সবগুলো নিয়ে গেছে। আমরা তদন্তের মাধ্যমে এর বিচার চাই।"
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহজাহান চৌধুরী ও আসিফ উদ্দিন বলেন, "আলমগীর এলাকায় একজন সৎ ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার ভালো কাজ দেখতে না পেরে একটি মহল দীর্ঘদিন ধরে তার সাথে শত্রুতামি করে আসছে। এর আগে তার গোডাউন পুড়িয়ে দিয়েছিল, এখন আবার দোকান পুড়িয়ে দিল। প্রশাসনের উচিত ঘটনার পেছনের প্রকৃত রহস্য উদঘাটন করা।"



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন