কক্সবাজার জেলা প্রতিনিধিঃ ইউসুফ চৌধুরী বিল্লু
রবিবার (২২ নভেম্বর) ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন ক্যাম্প এলাকায় পরিচালিত এ অভিযানে অপহরণ, ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলার আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে মাদক সেবন ও সরকারি আদেশ অমান্যসহ বিভিন্ন অপরাধে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৬ এপিবিএন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফ থানার মামলা নং-৬৬, তারিখ ১৭ নভেম্বর ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৬)-এর ৭/৩০ ধারার এজাহারনামীয় দুই আসামি মোহাম্মদ হাফেজ আহাম্মদ (৪৫) ও হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া টেকনাফ থানার ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা নং-৪৮/২২, তারিখ ১৫ আগস্ট ২০২২, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারার ওয়ারেন্টভুক্ত আসামি রশিদুল্লাহ (২৪) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী দায়ের করা টেকনাফ থানার মামলা নং-১৫, তারিখ ৪ মে ২০২৩-এর আসামি মেহের কাহতুন মিন্নিকে গ্রেপ্তার করা হয়।
অন্য একটি আভিযানিক দল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্ণফুলী থানার মামলা নং-৩৬(০৮)১৭, জিআর নং-৩০৩/১৭, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯(১) ধারার সারণি ৯(খ) অনুযায়ী দায়ের করা মামলার আসামি রফিকা বেগম ও মোহাম্মদ শাকেরকে গ্রেপ্তার করে।
অভিযান চলাকালে ক্যাম্পের অভ্যন্তরে মাদক সেবন এবং সরকারি আদেশ অমান্য করে সরকারি জায়গা অবৈধভাবে দখলসহ বিভিন্ন অপরাধে ৬ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
তাদের মধ্যে মাদক সেবনের দায়ে চারজনকে ৬ মাস করে কারাদণ্ড এবং সরকারি আদেশ অমান্যের দায়ে দুজনকে ৩ ও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন