চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চন্দনাইশে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মিছিল সহকারে যোগদান করেছেন কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে তার নেতৃত্বে কেঁওচিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের সকল সন্ত্রাস ও নৈরাজ্য রাজপথে থেকেই প্রতিহত করার হুঁশিয়ারি দেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন