সারাদেশ

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান ও ২ ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় শনিবার (৩১ অক্টোবর) মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।

সারাদেশ

চন্দনাইশে কাব স্কাউট বেসিক কোর্সে নিম্নমানের খাবার ও অব্যবস্থাপনার অভিযোগ

চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ স্কাউটসের ৫ দিনব্যাপী আবাসিক বেসিক কোর্সে চরম অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ উঠেছে। উত্তর হারলা পূর্ব জোয়ারা মহিলা দাখিল মাদ্রাসায় চলমান ২৩৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে খাবারের মান অত্যন্ত খারাপ এবং আবাসিক কোর্স হলেও প্রশিক্ষণার্থীরা রাতে ভেন্যুতে থাকছেন না।

অপরাধ-দুর্নীতি

চন্দনাইশে অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সারাদেশ

চন্দনাইশে ভোরের মাছের হাট, সকালেই ৩০ লাখ টাকার বেচাকেনা

চট্টগ্রামের চন্দনাইশে ভোরের আলো ফোটার আগেই জমে ওঠে মাছের হাট। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় লাখ লাখ টাকার বেচাকেনা। উপজেলার প্রাণকেন্দ্র চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভা এবং হাশিমপুর ইউনিয়নের মাছের আড়তে প্রতিদিন ভোর ৫টা থেকে এই ব্যস্ততা শুরু হয়।

সারাদেশ

চন্দনাইশে রাতে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজ নিচ্ছেন ইউএনও

শুধু দিনের বেলা নয়, রাতেও বিভিন্ন এলাকায় ঘুরে এলাকার ছাত্র-ছাত্রীদের পড়ালেখার খোঁজখবর নিচ্ছেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান।

সারাদেশ

চন্দনাইশে বেকারি-হোটেলে ভেজালবিরোধী অভিযান, জরিমানা ২৫ হাজার

চট্টগ্রামের চন্দনাইশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ছৈয়দাবাদ বার আউলিয়া বেকারিকে ১০ হাজার টাকা ও চন্দনাইশ সদরের কাশবন হোটেলকে ১৫ হাজার টাকাসহ সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সারাদেশ

চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে শিক্ষার্থীরা, ইউএনওর অভিযানে আটক

স্কুল, কলেজ ও মাদ্রাসা ফাঁকি দিয়ে চন্দনাইশের বিভিন্ন পর্যটন স্পটে ঘোরাঘুরি করায় শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবদুর রহমান।

অপরাধ-দুর্নীতি

চন্দনাইশে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

চট্টগ্রামের চন্দনাইশে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সারাদেশ

চন্দনাইশে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, খোয়া গেল ১৯.৫ লাখ টাকা

চট্টগ্রামের চন্দনাইশে দিনদুপুরে তালা ভেঙে এক প্রধান শিক্ষকের ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও চেক বই লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে।

চন্দনাইশে সৌদিয়া বাস উল্টে আহত ২০, মহাসড়কে দীর্ঘ যানজট

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিচাহাটের উত্তর পাশে খানদিঘী শিকারী পাড়া এলাকায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৫ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

চট্টগ্রামের চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণ ও প্রয়োজন মেটাতে এ সহায়তা দেওয়া হয়।

চন্দনাইশে একদিনে ৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

"এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে একদিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চন্দনাইশ উপজেলায় ৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

স্কুলের জায়গায় টিনের ঘর, ইউএনও’র কাছে অভিযোগ

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ঐতিহ্যবাহী গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (স্থাপিত: ১৯১৮ খ্রি.) সীমানা প্রাচীরের ভেতরে অবৈধভাবে টিনের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অবৈধ স্থাপনা অপসারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

চন্দনাইশে কৃষকের বাগান থেকে ফসল চুরি, হুমকির অভিযোগ

চট্টগ্রামের চন্দনাইশে কৃষকের পেঁপে ও কলা বাগান থেকে ফসল চুরির অভিযোগ উঠেছে। প্রতিবাদ করায় পুরো বাগান মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

চন্দনাইশে এসআরবির ওপর হামলা, গ্রেপ্তার ৫

চট্টগ্রামের চন্দনাইশে ২০টিরও বেশি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল। হামলার মধ্যে পালিয়ে যান ওই আসামি মো. আলমগীর। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা হয়েছে দুটি দেশীয় অস্ত্র।

চন্দনাইশে পৈতৃক ভিটা নিয়ে সংঘর্ষ, দুই নারীকে মারধরের অভিযোগ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের বড়পাড়া এলাকায় পৈত্রিক ভিটা দখলকে কেন্দ্র করে বসতঘর ভাঙচুর, লুটপাট ও দুই নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পেয়ার মোহাম্মদ (৪০) বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

চন্দনাইশের ত্রিপুরা পল্লীতে নেই বিদ্যুৎ, দুর্ভোগ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি ইউনিয়নের ত্রিপুরা পল্লীতে এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো। চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান তিনি সরেজমিনে গিয়ে দেখতে পান, সন্ধ্যা নামলেই পাহাড়ের কোলঘেঁষা ঘরগুলো নিঃশব্দে ঘুমিয়ে পড়ে; সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই যেন জীবন ঢেকে যায় নিবিড় অন্ধকারে।

চন্দনাইশে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলচেষ্টা

চট্টগ্রামের চন্দনাইশে বিজ্ঞ আদালতের ১৪৫ ধারার নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সৌদি প্রবাসীর বৈধ খরিদকৃত জমি রাতের আঁধারে জবরদখলের চেষ্টা, হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী দখলবাজ চক্রের বিরুদ্ধে।

চন্দনাইশে জমির সাইনবোর্ড ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

চট্টগ্রামের চন্দনাইশে পৈতৃক জমিতে স্থাপিত মালিকানা সাইনবোর্ড ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।