চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
মধ্যরাতেও থেমে থাকেনি মানবিকতা। শুক্রবার রাত ১২টা ১০ মিনিটে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্যের বাসভবনে বদুর পাড়ায় হাজির হন এক অসহায় বাবা-মা।
প্রতিবন্ধী শিশু নাজিফা আক্তারের পিতা-মাতা এ সময় এমপি মহোদয়ের কাছে মেয়ের শারীরিক অবস্থা ও পরিবারের আর্থিক অসচ্ছলতার কথা তুলে ধরেন। তাদের কথা মনোযোগ দিয়ে শোনার পর তাৎক্ষণিকভাবে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন সংসদ সদস্য। একইসঙ্গে পরবর্তীতে আরও ১ লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন তিনি।
জানা গেছে, প্রতিবন্ধী শিশুর বাড়ি চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ডের হাজিরপাড়া এলাকায় আবু জাফরের কন্যা। দীর্ঘদিন ধরে চিকিৎসা ও পরিচর্যার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছিল পরিবারটি।
এমপির এ মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিবন্ধী শিশুর পরিবার। এলাকাবাসীও এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এসময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন