চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
“চেতনায় জাতীয়তাবাদ, বিপ্লবেই মুক্তি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে ৫ নভেম্বর রাতে সাংসদ এর বাসভবন বদুর পাড়ায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ।
চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
সভা থেকে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং দিবসটি সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন