নওগাঁ জেলা প্রতিনিধিঃ শ্রী সুদাম চন্দ্র
নওগাঁর ধামইরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমন (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি উপজেলার বেলঘরিয়া গ্রামের আব্দুর রহিমের একমাত্র পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফার্শিপাড়া মিনি স্টেডিয়ামের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওই সময় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক ইমন ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
একমাত্র সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন