দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম
‘ক্রীড়াই হোক পেশা, পরিবার পাবে ভরসা’—প্রতিপাদ্যে নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে বর্ণিল আয়োজনে উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’।
৫ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটির উদ্বোধন করেন। এ উপলক্ষে দিনাজপুর স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী।

বক্তারা বলেন, নতুন প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ, মেধা ও প্রতিভা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার সুযোগ তৈরি হলে তরুণ প্রজন্মের পাশাপাশি পরিবারও পাবে আর্থিক ও সামাজিক নিরাপত্তার ভরসা।
নতুন প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়তে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন