পটিয়া প্রতিনিধিঃ Md. Ibrahim Chowdhury
শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। এ উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রামের পটিয়ায় পদযাত্রা ও বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকেরা। মঙ্গলবার বেলা দেড়টায় পটিয়া সদরের থানার মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়ে আল-জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসায় গিয়ে বিরতি নেয়। এতে ইনকিলাব মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
কর্মসূচিতে শহীদ ওসমান হাদি হত্যার বিচার, গণঅভ্যুত্থানের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ ছাড়া সংগঠনটির ঘোষিত তিন দফা দাবির পাশাপাশি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সারাদেশে ককটেল বিস্ফোরণ ও জঙ্গি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন অংশগ্রহণকারীরা।
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেন, দেশ থেকে বিতাড়িত গোষ্ঠী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা চাই, খুনি হাসিনা দেশে ফিরে আসুক। গণহত্যা, গুম ও খুনের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন