চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নির্দেশনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয় এবং তাদের সকল নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আ. ক. ম. মোজাম্মেল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, চন্দনাইশ উপজেলা যুবদলের সদস্য সচিব নেছার উদ্দিন, চন্দনাইশ পৌরসভার যুবদলের আহবায়ক আযম খান, সদস্য সচিব শহিদুল ইসলাম, বিএনপি নেতা মোঃ সেলিম উদ্দিন, আবদুর রহমান শ্যামা, অ্যাডভোোকেট আবদুল করিম, মিজানুর রহমান, শহিদুল আলম, মোঃ ইউছুফ প্রমুখ।