সারাদেশ

পার্বতীপুরে ২০ শিশুর কোরআন শিক্ষা, রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি

দিনাজপুরের পার্বতীপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ২০ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দিয়ে সবক প্রদান করা হয়েছে। একই সঙ্গে এ কার্যক্রমের ধারাবাহিকতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে এটি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শিক্ষাঙ্গন

পার্বতীপুরে কিশোরকণ্ঠের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে জনপ্রিয় মেধাবৃত্তি পরীক্ষা ‘কিশোরকণ্ঠ পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ পরীক্ষায় জেলার ছয় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সারাদেশ

দিনাজপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, বিশেষ আয়োজন

বিশ্বের অন্যান্য দেশের মতো দিনাজপুরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’।

সারাদেশ

দিনাজপুর জেলা কারাগার পরিদর্শনে ডিআইজি মনির আহমেদ

রংপুর বিভাগের কারা উপ-মহাপরিদর্শক জনাব মনির আহমেদ দিনাজপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কারাগারের সার্বিক কার্যক্রম, নিরাপত্তাব্যবস্থা, শৃঙ্খলা ও বন্দীদের ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

সারাদেশ

দিনাজপুর পুলিশ লাইন্সে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

দিনাজপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত এ প্যারেডে নয়টি কন্টিনজেন্টের পাশাপাশি অংশ নেয় সুসজ্জিত বাদক দল। অনুষ্ঠানে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।

সারাদেশ

দিনাজপুরে ২৮ অক্টোবর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) শহরের রেলস্টেশন চত্বরে জামায়াতের শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিরামপুরে চাকরিমেলায় একদিনেই চাকরি পেলেন প্রায় ৩ হাজার

দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী চাকরিমেলায় আবেদন করে একই দিনে চাকরি পেয়েছেন প্রায় ৩ হাজার চাকরিপ্রার্থী। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এ মেলায় ৮৩টি প্রতিষ্ঠান অংশ নেয়। আয়োজকদের তথ্যমতে, চাকরির জন্য আবেদন করেন প্রায় ৯১ হাজার প্রার্থী।

চিরিরবন্দরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সভা

দিনাজপুরের চিরিরবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা যুবদলের আয়োজনে র‍্যালি শেষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খাদ্যসামগ্রী বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে দোয়া মাহফিল ও দরিদ্র-অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

ফুলবাড়ী সীমান্তে ৯৫ হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৩৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন খানপুর, মোহনপুর ও তফসি স্থায়ী পোস্টের সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

দিনাজপুরে ১৫ কিলোওয়াট সৌরবিদ্যুতে সেচ, উপকৃত হবেন ১১৫ কৃষক

দিনাজপুর সদর উপজেলার পুনর্ভবা নদীতে সোলার বিদ্যুৎচালিত এলএলপি (লো লিফট পাম্প) প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে সেচকাজের পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুতের ১৫ কিলোওয়াট জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এতে ৩০ হেক্টর জমিতে সেচের সম্ভাবনা তৈরি হয়েছে এবং সরাসরি উপকৃত হবেন ১১৫ জন কৃষক।

বিরামপুরে জব ফেয়ার-২০২৬ উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে ‘জব ফেয়ার-২০২৬’। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী এ চাকরি মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

দিনাজপুর সদরে কোকো ক্রীড়া সংসদের ১০১ সদস্যের কমিটি

দিনাজপুর সদর উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক মাহফিজুল ইসলাম মাসুম ও সদস্যসচিব হাজী ইকবাল হোসেন টারজান যৌথভাবে এ কমিটির অনুমোদন দেন।