পটল চাষে সাফল্য: কৃষক রশিদুলের আয় দেখে অনুপ্রাণিত সবাই
পটল চাষ করে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃষক মো. রশিদুল ইসলাম বদলে দিয়েছেন নিজের জীবনের গল্প। মাত্র ৫০ শতাংশ জমিতে পরিকল্পিতভাবে পটল চাষ করে তিনি অর্জন করেছেন উল্লেখযোগ্য সাফল্য। অল্প জমিতে অধিক লাভের এই গল্প এখন শুধু তার পরিবারেই নয়, পুরো এলাকার কৃষকদের কাছেও অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।

