ফুলবাড়ী সীমান্তে ৯৫ হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৩৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন খানপুর, মোহনপুর ও তফসি স্থায়ী পোস্টের সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

