চকরিয়া থানায় চাঞ্চল্যকর ডাকাতি সহ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার, এলজি বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার
সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল)-এর তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, চকরিয়া থানার নেতৃত্বে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও চকরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে ডাকাতি মামলার এজাহারনামীয় ও একাধিক মামলার আসামি জিসান (২৫)-কে গ্রেফতার করা হয়েছে।
চন্দনাইশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
চট্টগ্রামের চন্দনাইশে অজ্ঞাত (৪৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
মাস্টারদা সূর্য সেন: চট্টগ্রামের অমর বিপ্লবী
মাস্টারদা সূর্য সেন নামটি চট্টগ্রামের ইতিহাসে শুধু একজন বিপ্লবীর পরিচয় নয়, এটি ব্রিটিশবিরোধী সংগ্রামের এক সাহসী অধ্যায়ের নাম। ১৮৯৪ সালে চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া গ্রামে জন্ম নেওয়া সূর্য সেন ছোটবেলা থেকেই দেশ ও সমাজের পরিবর্তন নিয়ে ভাবতেন। ছাত্রজীবনেই বিপ্লবী চিন্তার সঙ্গে তাঁর পরিচয় ঘটে। পরে শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ায় সহযোদ্ধাদের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন ‘মাস্টারদা’ নামে।
রাঙ্গুনিয়ার অপু দাশের, পাত্রী দেখার কয়েক ঘণ্টা পরই সড়কে ঝরল প্রাণ
রাঙ্গুনিয়ার অপু দাশের বিয়ের স্বপ্ন আর পূরণ হলো না। রাউজানের কাপ্তাই সড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩০ বছর বয়সী এই যুবক। শুক্রবার বিকেলে রাউজানের বাগোয়ান এলাকার গঙ্গা মন্দিরে পাত্রী দেখার কয়েক ঘণ্টা পর রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।নিহত অপু দাশ রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের উত্তর সাবেক রাঙ্গুনিয়া গ্রামের রাস বিহারি ধামের পাশের বাঘার বাড়ির প্রয়াত বাদল দাশের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বৃক্ষমেলায় ব্যাপক সাড়া, ৫ দিন বাড়ল মেলার সময়
চট্টগ্রামের লালদিঘী ময়দানে চট্টগ্রাম উত্তর বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ ব্যাপক সাড়া ফেলেছে। বৃক্ষপ্রেমী মানুষের আগ্রহ ও নার্সারি মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে মেলার সময়সীমা আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে। ফলে আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে এ বৃক্ষমেলা।
বিদ্যুৎ টাওয়ারে যুবক, নামার চেষ্টা নিয়ে চাঞ্চল্য
বিদ্যুৎ টাওয়ারে উঠে পড়েছেন এক যুবক। চট্টগ্রামের ফটিকছড়িতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) এমন একটি ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ওই যুবক একটি উচ্চক্ষমতার বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারের বেশ ওপরে অবস্থান করছেন। টাওয়ারের কাঠামোর ওপর বসে থাকা অবস্থায় তাঁকে দেখা যায়। ঘটনাটি দেখে আশপাশের মানুষজনের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
কুমিল্লার চৌদ্দগ্রামে সিএনজি চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামি মোজাম্মেল গ্রেফতার
বিল্লাল হত্যা মামলার প্রধান আসামি মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন।
ঈদে মিলাদুন্নবী: চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুসে জনসমুদ্র
জশনে জুলুস ঘিরে বুধবার (২৬ আগস্ট) উৎসবমুখর হয়ে উঠেছে চট্টগ্রাম নগর। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুসে লাখো মানুষের অংশগ্রহণে নগরের বিভিন্ন সড়ক জনসমুদ্রে পরিণত হয়। সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকা এবং দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এসে শোভাযাত্রায় যোগ দেন।

