সারাদেশ

চন্দনাইশে পুলিশের অভিযানে ইয়াবাসহ ১১ জন গ্রেপ্তার, উদ্ধার চুরির মামলার আলামত

চন্দনাইশ থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১জন মাদক ব্যবসায়ী, মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টিকালে ৬জন আসামী, গ্রেপ্তারী পরোয়ানা মূলে ৩জন এবং নিয়মিত (চুরি) মামলায় আলামত উদ্ধার ও ১জন আসামীসহ মোট ১১ জন আসামী গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ৬ জনের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

এম এ মতিন: না ফেরার দেশে চিটাগাং উইম্যান চেম্বারের কর্মকর্তা

এম এ মতিন আর নেই। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (CWCCI) উপ-মহাব্যবস্থাপক এম. এ. মতিন সোমবার (৩১ আগস্ট) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তাঁর আকস্মিক মৃত্যুতে চিটাগাং উইম্যান চেম্বার পরিবারে নেমে এসেছে গভীর শোক। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের সহকর্মী ও সংশ্লিষ্টদের মাঝেও তাঁর মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে।