চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে সরকার কর্তৃক ঘোষিত নিষিদ্ধ সংগঠনের ৪ জন সদস্য ও ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোরশেদুল আলমসহ ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের দিক-নির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাস বিরোধী আইনের মামলার ৪ জন, ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় ২ জন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩ জন রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোরশেদুল আলম (৫৬), আবদুর রহমান (২৪), মোরশেদ আলম (২৮) ও তাছিদুল ইসলাম ইমতিয়াজ (২০)। এছাড়া ১৫১ ধারায় মোঃ হেলাল (২৮) ও মোঃ আবছার (২৫) এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মাইনুল ইসলাম, উৎপল বড়ুয়া ও উদয়ন বড়ুয়া।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।