কক্সবাজার জেলা প্রতিনিধিঃ ইউসুফ চৌধুরী বিল্লু

কক্সবাজারের ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ঈদগাঁওয়ের ৪নং- ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড এর জনগণ।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বেচাকেনার অভিযোগ উঠছিল।

এরই প্রেক্ষিতে এলাকাবাসীর সামনে হাতেনাতে (২ জনকে) আটক করে ঈদগাঁও থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়

স্থানীয়দের দাবি অনুযায়ী, একজনের কাছ থেকে (২ পিস) ইয়াবা ও ইয়াবা সেবন কারীর নাম: "মোহাম্মদ বাবুল"(২৬)

অপরজনের কাছ থেকে (গাঁজা পাওয়া) গেছে গাঁজা সেবন কারী নাম: "ফরহাদ" (২২)

এলাকাবাসীর একটাই দুঃখ, বারবার এমন ঘটনা ঘটলে ও এলাকায় (মাদক ব্যবসা পুরোপুরি বন্ধ) করা যাচ্ছে না। তাদের দাবি, শুধু সেবী নয়।

এর পেছনে থাকা মূল ব্যবসায়ীদের ও আইনের আওতায় আনতে হবে।

এলাকাবাসী প্রশাসনের কাছে মাদকমুক্ত ৪নং ঈদগাঁও ৭নং

ওয়ার্ড গড়তে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।