সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ নিয়ে নানা মন্তব্য করে আলোচনায় আসা চট্টগ্রামের অ্যাডভোকেট কামাল উদ্দিনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কর্ণফুলী থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করলেও তাকে হেফাজতে নেওয়ার সুনির্দিষ্ট কারণ জানাননি। কোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়েও প্রাথমিকভাবে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, কামাল উদ্দিনকে ঘিরে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়মিত ভিডিও প্রকাশের মাধ্যমে পরিচিতি পেয়েছেন কামাল উদ্দিন। এসব ভিডিওতে আওয়ামী লীগ এবং দলটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায় তাকে।
নিজের পরিচয় দিতে গিয়ে তিনি ‘নন পলাতক আওয়ামী লীগ’ শব্দবন্ধ ব্যবহার করেন। এ পরিচয় ও তার বিভিন্ন ভিডিও বক্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
তবে পুলিশের হেফাজতে নেওয়ার পেছনে নির্দিষ্ট কোনো অভিযোগ বা মামলার তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এ বিষয়ে পুলিশের পরবর্তী বক্তব্যের অপেক্ষা রয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন