শ্রাবন্তীর কালো পোশাকের নতুন ফ্যাশন লুক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনসচেতনতার জন্য পরিচিত টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবার ব্যতিক্রমী পার্টিওয়্যারে ধরা দিয়েছেন। তাঁর প্রকাশিত কয়েকটি ছবি নজর কেড়েছে অনুরাগীদের।

ছবিতে ওয়ান শোল্ডার নকশার কালো পোশাকে দেখা গেছে অভিনেত্রীকে। পোশাকের ওপরের অংশে সোনালি, রুপালি ও কালো রঙের মেটালিক সিকুইন এবং বিডসের কারুকাজ রয়েছে। এর সঙ্গে কালো লম্বা স্কার্ট ও এক পাশে ঝুলন্ত ট্যাসেল সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা।

শ্রাবন্তীর কালো পোশাকের সঙ্গে মেটালিক সিকুইনের কারুকাজ
মেটালিক সিকুইন ও বিডসের কারুকাজে বিশেষ আকর্ষণ তৈরি করেছে শ্রাবন্তীর পোশাক। ছবি: সংগৃহীত

গয়না নির্বাচনেও ছিল আভিজাত্যের ছাপ। পাথর বসানো ঝুলন্ত দুল, সোনালি ব্রেসলেট, ঘড়ি ও আংটিতে সাজটি পেয়েছে বাড়তি আকর্ষণ। হাফ আপডু হেয়ারস্টাইল, স্মোকি আই মেকআপ এবং ন্যুড ব্রাউন গ্লসি লিপ কালার তাঁর লুককে করেছে আরও আকর্ষণীয়।

ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘নিজের মতো হওয়ার সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত থেকেই সৌন্দর্যের শুরু।’ তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতিও যেন সেই বক্তব্যের প্রতিফলন।

২০০৭ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন শ্রাবন্তী। এরপর একাধিক সিনেমায় অভিনয় করে টালিউডে নিজের অবস্থান তৈরি করেছেন। ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়েও নিজের মতো করে এগিয়ে চলেছেন এই অভিনেত্রী। নতুন ছবিতে তাঁর ঝলমলে সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতি আবারও ভক্তদের নজর কেড়েছে।