পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী

চট্টগ্রামের পটিয়ার শোভনদন্ডীতে শীতার্ত ৫৫০ পরিবারের পাশে দাঁড়িয়েছেন মাবিলা এন্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস.এম. হারুন-উর-রশীদ।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে শোভনদন্ডী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফাউন্ডেশনের পক্ষ থেকে ইউনিয়নের ৭টি ওয়ার্ডের ৫৫০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে শীতার্ত মানুষের মুখে হাসি ফুটে ওঠে। এ সময় উপকারভোগীরা এস.এম. হারুন-উর-রশীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এস এম হারুন উর রশীদ
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এস.এম. হারুন-উর-রশীদ।

মাবিলা এন্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এস.এম. হারুন-উর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দীন আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মাহাবুবুর রহমান, বিএনপি নেতা ইউছুপ রশীদি বেলাল, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ মোজাম্মেল, আজিমুল হক, আব্দুল খালেক, জামাল উদ্দীন, সালাউদ্দী আহমেদ, মাঈনুল হাসান তুষার, ফরহাদুল ইসলাম, হাবিবুর রহমানসহ ইউনিয়ন বিএনপি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শোভনদন্ডীতে কম্বল পেয়ে শীতার্ত পরিবারের সদস্যরা
কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা।

বক্তারা বলেন, এস.এম. হারুন-উর-রশীদ একজন মানবিক ও সামাজিক মানুষ। বিপদে-আপদে তিনি সবসময় শোভনদন্ডী ইউনিয়নের মানুষের পাশে সবার আগে এগিয়ে আসেন। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে এস.এম. হারুন-উর-রশীদ বলেন, শোভনদন্ডী ইউনিয়ন আলহাজ্ব ইঞ্জিনিয়ার ফজল আহমেদ চৌধুরীর প্রতিষ্ঠিত ইউনিয়ন। তাঁর কাছ থেকে এলাকার মানুষের পাশে কীভাবে দাঁড়াতে হয়, তা শিখেছি। ভবিষ্যতেও শোভনদন্ডীর মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি সবার উদ্দেশে বলেন, আপনারা ছেলেমেয়েদের ভালোভাবে পড়াশোনা করাবেন। যেন আগামীতে আমাদের ইউনিয়নের ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করতে পারে।