পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী
চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে আশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব শরীফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং আশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরী।
এ সময় বক্তব্য রাখেন পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু, আশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক মেম্বার, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর এবং পটিয়া উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী লিটন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, মাঠপর্যায়ে যারা তথ্য সংগ্রহের কাজ করবেন, তাদের নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এ কার্যক্রম সফল করতে বিএনপির নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবেন।
বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রকৃত ও যোগ্য পরিবারের সঠিক তথ্য নিশ্চিত করা জরুরি। এজন্য তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার পাশাপাশি কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন ছগির সাওদাগর, মোহাম্মদ মুছা, ডা. নাসির, বিএনপি নেতা সেলিম, এইচ এম মানিক, নুরুল আলম, জসিম সাওদাগর, মোহাম্মদ হোসেন, হেলাল সাওদাগর, আনোয়ার, যুবদল নেতা সোহেল, ফোরকান, নাঈম, মহিউদ্দিন, বোরহান, হেলাল ও শহিদ, কৃষক দলের আহ্বায়ক কাজী মুবিন, যুগ্ম আহ্বায়ক কবির, সাইফু, নুরুল হুদা, মঞ্জু, আরফাত ও মীর আহমেদ, মহিলা দলের ডেজি আকতার এবং ছাত্রদল নেতা কায়সার, আশিক ও আলফাজসহ স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন