দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ‘ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭’-এর বিভাগীয় পর্যায়ে দুর্দান্ত জয় দিয়ে যাত্রা শুরু করেছে দিনাজপুর জেলা দল। নিজেদের প্রথম ম্যাচে কুড়িগ্রাম জেলা অনূর্ধ্ব-১৮ দলকে ১১৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে দিনাজপুরের যুবারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রংপুর ক্রিকেট গার্ডেনে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৫ রান সংগ্রহ করে দিনাজপুর। দলের পক্ষে ফাহিম, সবুজ ও শিশির দায়িত্বশীল ব্যাটিং করেন।
জবাবে ২১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দিনাজপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে কুড়িগ্রাম। বিশেষ করে সাব্বিরের দুর্দান্ত বোলিংয়ে বিপর্যস্ত হয়ে পড়ে দলটির ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত মাত্র ৯৯ রানে অলআউট হয় কুড়িগ্রাম। ফলে ১১৬ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দিনাজপুর।
স্থানীয় ক্রীড়াঙ্গনে নানা প্রতিবন্ধকতা, এমনকি ক্রিকেটের খেলার মাঠ অবরুদ্ধ থাকার পরিস্থিতির মধ্যেও দিনাজপুরের তরুণ ক্রিকেটারদের এমন সাফল্য প্রশংসা কুড়িয়েছে। প্রথম ম্যাচের এই বড় জয় পরবর্তী ম্যাচগুলোতে দলটির আত্মবিশ্বাস বাড়াবে বলে আশা করছেন ক্রীড়াপ্রেমীরা।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন