দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম

দিনাজপুর সদর উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন শরিফ।

দিনাজপুরে ২২০০ কৃষকের জন্য সরিষার বীজ ও সার বিতরণ
দিনাজপুরে ২২০০ কৃষকের জন্য সরিষার বীজ ও সার বিতরণ

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মামুনুর রশীদ কচিসহ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।

কৃষি উৎপাদন বৃদ্ধি ও সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ ও সার বিতরণ করা হচ্ছে।