কর্ণফুলী প্রতিনিধিঃ মো. রবিউল হোসেন

গোপালগঞ্জ সহ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের কর্ণফুলীতে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি ও সহযোগি সংগঠন। একই সঙ্গে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করা হয়েছে।

২০ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলার ব্রিজঘাট এলাকা থেকে চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি শুরু হয়ে মইজ্জ্যারটেক এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সালাহউদ্দীনের সভাপতিত্বে এবং চরপাথরঘাটা ছাত্রদলের সংগঠক আরাফাত উদ্দিন রিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপি নেতা লায়ন এম. মুছা সিকদার।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লায়ন এম. মুছা সিকদার বলেন, ‘এলাকায় কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য বা চাঁদাবাজির ঠাঁই হবে না। জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তি রক্ষায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সব সময় ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবে।’

এতে উপস্থিত ছিলেন জাকির আহমদ মেম্বার, আকিব জাবেদ, ইলিয়াছ বাহাদুর, নুরুল আলম, এম. এ. হোসাইন সাবরিন, শফিকুল ইসলাম গাজী, সাজ্জাদ হোসেন, তৌহিদ গণি, ওমর ফারুক রানা, ইব্রাহিম, মামুন রশিদ, দেলোয়ার, মোনাফ, ইসমাইল, রাশেদ, মহিউদ্দিন, সাইফুদ্দীন, বাদশা, হারুন ও নেছার। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন।

প্রতিবাদ মিছিলে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। সমাবেশ শেষে জন্মদিন উপলক্ষে কেক কেটে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।