চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চন্দনাইশের দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়্যিবিয়া তাহেরিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি ও পায়জামা উপহার দিয়েছেন সমাজসেবক ও চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবদুল আজিজ।

শনিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এই পাঞ্জাবি-পায়জামা তুলে দেন তিনি।

এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন পাঞ্জাবি-পায়জামা পেয়ে আনন্দিত হয়ে ওঠে শিক্ষার্থীরা।

সমাজসেবক আবদুল আজিজ বলেন, “মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে। সবার দোয়া ও সহযোগিতা চাই।”

মাদ্রাসা কর্তৃপক্ষ সমাজসেবক আবদুল আজিজের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।