দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামোর গুণগত মান উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, দেশের প্রায় ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কারসহ ক্রীড়া অবকাঠামো নির্মাণের কাজ খুব শিগগিরই শুরু হবে। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে এসব উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হবে।
আজ বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন
খেলোয়াড়দের পেশাদারিত্ব নিশ্চিত করার পাশাপাশি খেলাধুলা থেকে অবসর নেওয়ার পরেও তাদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকারি চাকরির বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া উপজেলা ক্রীড়া অফিসার পদে ক্রীড়াবিদদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
আমিনুল হক বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে একটি সুশৃঙ্খল, মননশীল ও ধৈর্যশীল জাতি হিসেবে গড়ে তোলার মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে খেলাধুলাকে সর্বচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।
মন্ত্রী আরো বলেন- সরকার যেখানে মানবিক বাংলাদেশ বিনির্মানে এগিয়ে যাচ্ছে সেখানে একটি গোষ্ঠি অস্থিতিশীল করার পায়তারা করছে। সেইসব অপ ততপরতা রুখে দিয়ে সকলকে ঐক্যবন্ধ থাকার আহবান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্যরা, জেলা প্রশাসক, পুলিশ সপারসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও স্থানীয় ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ১২টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় মান্দা উপজেলা ২-১ গোলে হারিয়ে রানীনগর উপজেলা বিজয়ী হয়।

গুগলে আমাদের পছন্দের সোর্স হিসেবে যুক্ত করুন!বিশ্বস্ত খবর আর সম্পাদকের বাছাই করা প্রতিবেদন আপনার গুগল ফিডে আগে পান।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন