খেলাধুলা
অস্ট্রেলিয়াকে হারিয়ে অঘটনের তালিকায় কোথায় বাংলাদেশ?
অস্ট্রেলিয়ার মাটিতে ৯ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিয়ে টেস্ট ক্রিকেটের বড় অঘটনের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে ম্যাচের আগে দুই দলের অবস্থান ও প্রত্যাশার বিচারে ডারউইনের এই জয়কে অন্যতম বড় চমক হিসেবে দেখছে ইএসপিএন। বাংলাদেশের এই সাফল্যকে আরও নয়টি স্মরণীয় টেস্ট অঘটনের সঙ্গে তুলনা করা হয়েছে।

