রিয়ালকে টপকে ইতিহাস গড়বে কি বার্সেলোনা?
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়ার হাতছানি বার্সেলোনার সামনে। স্প্যানিশ ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথ এল ক্লাসিকোতে এবার জিতলেই লা লিগার প্রথম ১০ ম্যাচে টানা জয়ের রেকর্ড গড়বে কাতালান ক্লাবটি। তবে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে আত্মবিশ্বাসে এগিয়ে রিয়াল মাদ্রিদ। বহুল প্রতীক্ষিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

