খেলাধুলা

মেসির আবেগঘন বিদায়: ‘আমি যেতে চাই না, মাঠ ছাড়তে চাই না’

‘আমি যেতে চাই না, মাঠ ছাড়তে চাই না’—এমন আবেগঘন কথায় আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি।বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামেন তিনি।ম্যাচে দুটি গোলে সহায়তা করার পাশাপাশি নিজেও একটি গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক।মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন মেসি।

রোনালদো নাকি মেসি গুগল সার্চ এ কে এগিয়ে!

গুগল ট্রেন্ডসের গত ২৪ ঘণ্টার অনুসন্ধান অনুযায়ী, ক্রিস্তিয়ানো রোনালদোর জর্জ জেসুসকে ঘিরে বিস্ফোরক অভিযোগের চেয়ে লিওনেল মেসির আন্তর্জাতিক বিদায় নিয়েই বিশ্বজুড়ে বেশি আগ্রহ দেখা গেছে। মেসি ও রোনালদোর নাম তুলনা করলে আর্জেন্টাইন তারকাই স্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিলেন।

‘আর্জেন্টিনার হয়ে খেলার চেয়ে সুন্দর কিছু নেই’ বিদায়ে মেসি

মেসির বিদায় যেন আর্জেন্টিনা ফুটবলের এক আবেগঘন অধ্যায়ের সমাপ্তি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠ ছাড়েন লিওনেল মেসি। ম্যাচ শেষে সমর্থকদের সামনে মাইক্রোফোন হাতে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টাইন মহাতারকা।

মেসির বিদায়ে নেইমারের আবেগী বার্তা, ‘ধন্যবাদ লিও’

মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী হলেও লিওনেল মেসি ও নেইমারের বন্ধুত্ব সেই প্রতিদ্বন্দ্বিতার সব সীমানা ছাড়িয়ে গেছে। এবার আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচের আগে বন্ধুর প্রতি সেই গভীর ভালোবাসা ও সম্মানের প্রকাশ ঘটালেন ব্রাজিলিয়ান তারকা।

পাকিস্তানকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল পাকিস্তানকে ১৩ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে দারুণ জয় পেয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে স্বাগতিকদের হারিয়ে ফাইনালের পথে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মেসির শেষ ম্যাচ, বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসিকে শেষবারের মতো মাঠে দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। বিশ্বজুড়ে মেসিভক্তদের জন্য এটি হতে যাচ্ছে বিশেষ এক ম্যাচ। তবে বাংলাদেশে বসে এই ম্যাচ সরাসরি টেলিভিশনে দেখার সুযোগ থাকছে না। ফলে অনলাইনে নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যাচটি দেখতে হবে দর্শকদের।

মরিনিয়োর কড়া নির্দেশ অমান্য করলেন এমবাপে

কোচ হোসে মরিনিয়োর সাইকেল না চালানোর কড়া পরামর্শের কয়েক দিন পরই সাইকেল চালানোর ভিডিও প্রকাশ করেছেন কিলিয়ান এমবাপে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ওই ভিডিওতে হেলমেট পরে হাসিমুখে সাইকেল চালাতে দেখা যায় রিয়াল মাদ্রিদের ফরাসি তারকাকে। চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে থাকা এমবাপের এমন কাণ্ড নিয়ে ফুটবল মহলে শুরু হয়েছে আলোচনা।

মেসির জার্সি পেতে মরিয়া বেনিনের ফুটবলার তিজানি মোহামেদ

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের আগে তাঁর জার্সি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন বেনিনের ফুটবলার তিজানি মোহামেদ। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, মেসির কাছ থেকে জার্সিটি পেতে সরাসরি অনুরোধ করবেন। এমনকি মায়ের নামে কসম কেটে তিজানি জানিয়েছেন, ঐতিহাসিক স্মারকটি তিনি নিজেই নিতে চান।

মেসির শেষ ম্যাচ কবে, বাংলাদেশে কখন দেখবেন?

আর মাত্র এক দিন পরই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে ২১ বছরের দীর্ঘ পথচলার ইতি টানবেন আর্জেন্টাইন মহাতারকা। বুয়েনস আইরেসের রিভার প্লেটের মনুমেন্তাল স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচ ঘিরে আর্জেন্টিনা ও বাংলাদেশের সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

জাতীয় ক্রিকেট লিগে নতুন সাজ, বদলে গেল টসের দৃশ্য

জাতীয় ক্রিকেট লিগ শুরু হলো এবার একেবারেই নতুন আবহে। দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে টসের সময় অধিনায়কদের ব্লেজার পরার নতুন রীতি দিয়ে শুরু হয়েছে এবারের আসর। চার ভেন্যুতে একসঙ্গে মাঠে গড়ানো প্রথম দিনেই আট অধিনায়ককে দেখা গেছে ব্লেজার গায়ে টস করতে। ২৩ বছর বয়সী বরিশালের অধিনায়ক ইফতেখার রহমান যেমন মেরুন ব্লেজারে ছিলেন, তেমনি তাঁর বিপরীতে খুলনার অভিজ্ঞ অধিনায়ক মোহাম্মদ মিঠুনকেও দেখা গেছে একই সাজে। মাঠের ক্রিকেট শুরুর আগেই এই দৃশ্য তৈরি করেছে আলাদা আকর্ষণ।

রুই পিন্তোর নিরাপত্তা নিয়ে বড় শঙ্কা, প্রিমিয়ার লিগকে সাহায্যের প্রস্তাব

রুই পিন্তো নামটি ফুটবলপ্রেমীদের কাছে হয়তো খুব পরিচিত নয়, কিন্তু তাঁর ফাঁস করা নথি ইউরোপীয় ফুটবলের অন্যতম শক্তিশালী ক্লাব ম্যানচেস্টার সিটিকে বড় আইনি ঝামেলায় ফেলেছে। ফুটবল মাঠের কোনো ঘটনা দিয়ে নয়, একটি হার্ডডিস্কে লুকিয়ে থাকা গোপন নথি থেকেই শুরু হয়েছিল এই গল্প। সেই নথিগুলো সামনে এনে ফুটবলের আর্থিক কর্মকাণ্ড নিয়ে তোলপাড় সৃষ্টি করেন পর্তুগিজ হ্যাকার, অ্যাকটিভিস্ট ও হুইসেলব্লোয়ার রুই পিন্তো। এখন নিজের জীবন নিয়েই শঙ্কায় আছেন তিনি।

জুনের হারের জবাব, প্রথমবার আসিয়ান চ্যাম্পিয়ন হংকং

জুনের হারের প্রতিশোধ নিয়ে প্রথমবারের মতো আসিয়ান চ্যালেঞ্জ কাপের চ্যাম্পিয়ন হয়েছে হংকং। ঘরের মাঠ কাই তাক মেইন স্টেডিয়ামে কম্বোডিয়াকে ২-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে স্বাগতিকরা। ৫৫ বছর পর পাওয়া সেই হারের জবাবও এবার শিরোপা জয়ের মধ্য দিয়ে দিল হংকং।

ভারত-ব্রাজিল ঐতিহাসিক ম্যাচ আজ, সরাসরি দেখবেন যেভাবে

বাংলাদেশ সময় শনিবার রাত ৮টায় কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া অনলাইনেও ম্যাচটি দেখার সুযোগ থাকছে।

আসিয়ান কাপে তিন ম্যাচেই হেরে বিদায় বাংলাদেশের

আসিয়ান কাপে তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিপক্ষে কোনো পয়েন্ট না পেলেও পুরোপুরি শূন্য হাতে ফিরছে না লাল-সবুজের দল। ফারহান আলী ওয়াহিদের গোল, শুকি ইতোফুসার পারফরম্যান্স এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দুর্বলতা নতুন করে চিহ্নিত হওয়াই এই আসরে বাংলাদেশের উল্লেখযোগ্য প্রাপ্তি।

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে পদকহীন বাংলাদেশ

এশিয়ান গেমসের ব্রোঞ্জ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরেছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় ১০২ রানে অলআউট হয়ে পদকহীন থাকল ক্রিকেট দল।

ভারতের সোনার দিনে নওয়াজের ৯৬ রানের আক্ষেপ

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতেছে ভারত। নওয়াজের ৯৬ রানের দুর্দান্ত ইনিংসও দলকে জেতাতে পারেনি।

চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির ‘অলম্পিক ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো ‘অলম্পিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

একসময় ক্রীড়া পোশাকের বাজারে আধিপত্য করা নাইকি কেন পিছিয়ে পড়ছে?

একসময় ক্রীড়া পোশাকের বাজারে আধিপত্য করা নাইকি কেন পিছিয়ে পড়ছে? পণ্য উদ্ভাবন, অনলাইন কৌশল, চীন ও তারকা খেলোয়াড় হারানোর প্রভাব জানুন।

ক্রিকেটে বড় পরিবর্তন, নতুন নিয়ম আনল আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির নতুন নিয়ম কার্যকর হয়েছে। সময় নষ্ট করা, ক্রিকেট বলের মাপ ও ওজন, ওভারথ্রো, বল ‘সেটলড’ হওয়া এবং রানআউট-স্টাম্পিংয়ের মতো বেশ কিছু বিষয়ে নতুন Playing Conditions প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন নিয়মগুলো ১ অক্টোবর ২০২৬ বা তার পর শুরু হওয়া আন্তর্জাতিক সিরিজে কার্যকর হবে। চলমান সিরিজে আগের নিয়মই বহাল থাকবে।