খেলাধুলা

মেসিকে সর্বকালের সেরা হিসাবে বেছে নিলেন পেদ্রো রদ্রিগেজ

সর্বকালের সেরা ফুটবলার হিসেবে লিওনেল মেসিকে বেছে নিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক তারকা পেদ্রো রদ্রিগেজ। নিজের দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে বেশি প্রভাব ফেলা কোচ হিসেবে তিনি বেছে নিয়েছেন পেপ গার্দিওলাকে। পাশাপাশি ক্যারিয়ারে পাওয়া সেরা সতীর্থ, কঠিন প্রতিপক্ষ এবং নিজের সবচেয়ে স্মরণীয় গোল নিয়েও কথা বলেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

১০০০ গোল না হলেও সর্বকালের সেরা, কেন এমন দাবি রোনালদোর?

নিজেকে সর্বকালের সেরা ফুটবলার মনে করেন ক্রিস্তিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে না পারলেও নিজের এই অবস্থান বদলাবে না বলে জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা। তাঁর মতে, পরিসংখ্যানই তাঁর শ্রেষ্ঠত্বের প্রমাণ। তবে হাজার গোলের স্বপ্ন পূরণ হলে সেটি হবে ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন।

ক্যারিয়ারের শেষ নিয়ে বড় সিদ্ধান্ত জানালেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা জানিয়ে দিয়েছেন, ফুটবল ক্যারিয়ারের শেষটা তিনি ইতালিতেই করতে চান। পালের্মো, জুভেন্টাস ও রোমার হয়ে দীর্ঘ সময় খেলা এই ফরোয়ার্ডের কাছে ইতালি এখন দ্বিতীয় বাড়ির মতো। দেশটির মানুষ ও ফুটবল সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ৩২ বছর বয়সী এই তারকা।

ম্যানসিটি সমর্থকদের হাতে কলা, পেছনে ৮০’র সেই গল্প

ম্যানসিটি সমর্থকদের হাতে ফুলানো কলা দেখলে প্রথমে বিষয়টিকে নিছক মজা মনে হতে পারে। কিন্তু লিভারপুলের বিপক্ষে ম্যাচে দেখা যাওয়া এই দৃশ্যের সঙ্গে জড়িয়ে আছে ম্যানচেস্টার সিটির সমর্থকদের প্রায় চার দশকের পুরোনো এক ঐতিহ্য। ৮০’র দশকের কঠিন সময়ে শুরু হওয়া সেই মজার সংস্কৃতিই এবার আনফিল্ডে আবার আলোচনায় এসেছে।

সাত ম্যাচেই ইতিহাস, তুরস্কে সালাহর দুর্দান্ত শুরু

তুরস্কে সালাহর রেকর্ড গড়ার গল্পটা শুরু হয়েছে ট্রাবজোনস্পোরের জার্সিতে মাঠে নামার পর থেকেই। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে দীর্ঘ ও সফল অধ্যায় শেষ করে তুরস্কের ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন মিশরীয় এই তারকা। তুর্কি সুপার লিগে নিজের প্রথম সাত ম্যাচেই ১০ গোলে অবদান রেখে নতুন ইতিহাস গড়েছেন তিনি।

আশরাফুলকে ছাড়িয়ে লিটনের নতুন সেঞ্চুরি রেকর্ড

লিটনের সেঞ্চুরি রেকর্ডে যোগ হলো নতুন অর্জন। আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত শতক তুলে নিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় মোহাম্মদ আশরাফুলকে পেছনে ফেলেছেন লিটন দাস। অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাটিং করে ১১৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

ভিনিসিয়ুসের চুল টানা কাণ্ডে লাল কার্ড, জিতল রিয়াল

ভিনিসিয়ুসের লাল কার্ডের ঘটনা ছাপিয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রতিপক্ষের চুল টেনে ধরার কাণ্ড। ভিএআর পর্যালোচনার পর তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয় এবং তার করা গোলটিও বাতিল হয়ে যায়।

৩ জনকে কাটিয়ে মেসির গোল, জয় ফিরল মিয়ামির

মেসির দুর্দান্ত গোলের সঙ্গে জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজও। আর তাতেই ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়ে পাঁচ ম্যাচের জয়খরা কাটিয়েছে ইন্টার মিয়ামি। আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানানোর পর ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই জোড়া গোল করে নিজের উপস্থিতি জানান দিয়েছেন লিওনেল মেসি।

নাঈমের সেঞ্চুরি, মেহেদির ৬ উইকেটে কাঁপল রাজশাহী

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। সিলেটের বিপক্ষে ঢাকা বিভাগের হয়ে মোহাম্মদ নাঈম শেখ ১৩১ রানে অপরাজিত থেকে সেঞ্চুরি করেছেন। অন্যদিকে, রাজশাহীর ব্যাটিং লাইনআপ একাই গুঁড়িয়ে দিয়ে ৩৮ রানে ৬ উইকেট নিয়েছেন খুলনার শেখ মেহেদি হাসান। দিনের খেলায় মিম মোসাদ্দেকের ১৫৭ রানের ইনিংসও ছিল উল্লেখযোগ্য।

রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল, কত দিনের শাস্তি তাঁর?

পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। তদন্ত শেষ করে চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে নিষিদ্ধ থাকবেন ৪১ বছর বয়সী এই তারকা। ফলে জাতীয় দলের হয়ে তাঁর পরবর্তী ম্যাচে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

শাই হোপের ঝড়ে ভারতকে হারিয়ে সিরিজ সমতায় ওয়েস্ট ইন্ডিজ

রাঁচিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ১-১ সমতায় ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২৫০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৩ ওভারেই ২৫২ রান তুলে ফেলে সফরকারীরা। এই জয়ের মূল নায়ক অধিনায়ক শাই হোপ। মাত্র ৪৫ বলে অপরাজিত ১০২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।

রায়পুরা ম্যারাথনে আনন্দে মাতল হাজারো দৌড়বিদ

রায়পুরা ম্যারাথন ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে নরসিংদীর রায়পুরায়। সুস্থ জীবনযাপন, শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেন দেশি-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদ। বিভিন্ন বয়সের নারী-পুরুষের অংশগ্রহণে পুরো এলাকায় তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।

দারুণ শুরুর পর বাংলাদেশের ধস, প্রথম দিনেই ৮ উইকেট

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন দুর্দান্ত শুরু করেও বড় ধসের মুখে পড়েছে বাংলাদেশ। একসময় ২ উইকেটে ২২১ রান তুলে শক্ত অবস্থানে থাকা বাংলাদেশ দিন শেষে ৮ উইকেটে ৩১৬ রান করেছে। তানজিদ হাসান ও সাদমান ইসলামের ফিফটির পর লিটন দাসের অর্ধশতক দলকে তিনশ রানের গণ্ডি পার করলেও শেষ দিকে আফগান বোলারদের দাপটে হতাশা নিয়ে দিন শেষ করতে হয়েছে নাজমুল হোসেন শান্তদের।

আর্জেন্টিনাকে বিদায়, এবার মেসির সামনে যে ৩ বড় চ্যালেঞ্জ!

আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ অধ্যায়ের ইতি টানার পর এবার ইন্টার মায়ামিকে ঘিরেই নতুন স্বপ্ন দেখছেন লিওনেল মেসি। চলতি মৌসুমের বাকি সময়ে তাঁর সামনে রয়েছে তিনটি বড় লক্ষ্য। এমএলএস কাপের শিরোপা ধরে রাখা, গোল্ডেন বুট জেতা এবং টানা তৃতীয়বারের মতো লিগের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার অর্জন করতে চান আর্জেন্টাইন মহাতারকা। এই তিন অর্জনের মধ্য দিয়ে ক্লাব ফুটবলে আরও কিছু স্মরণীয় মুহূর্ত যোগ করার সুযোগ রয়েছে তাঁর সামনে।

অবসরের পর মেসিকে নিয়ে মায়ামির বড় পরিকল্পনা

আর্জেন্টিনার জার্সিতে বিদায় বললেও লিওনেল মেসিকে ছাড়তে চায় না ইন্টার মায়ামি। খেলোয়াড় হিসেবে মেসির বর্তমান চুক্তি ২০২৮ সালের এমএলএস মৌসুম পর্যন্ত থাকলেও, এরপরও তাকে ক্লাবের সঙ্গে যুক্ত রাখার পরিকল্পনা করছে মায়ামি। এমনকি অবসরের পর মেসিকে ক্লাবের মালিকানা কাঠামোর অংশ করার সম্ভাবনার কথাও জানিয়েছেন ক্লাবটির ব্যবসায়িক কার্যক্রমের সভাপতি জাভিয়ের আসেনসি।

রহস্যময় খামে ব্যালন ডি’অর কেনার চেষ্টা, কী ছিল ভেতরে?

ব্যালন ডি’অর জিততে এক ফুটবলারের এজেন্ট নাকি রহস্যময় একটি খামের মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন। ফ্রান্স ফুটবলের সাবেক পরিচালক ও ব্যালন ডি’অরের সাবেক প্রধান পাস্কেল ফেরে জানিয়েছেন, এক মনোনীত খেলোয়াড়ের এজেন্ট তাঁর কাছে এসে প্রার্থিতার পক্ষে জুরিদের সমর্থন আদায়ের প্রস্তাব দিয়েছিলেন। পরে ফেরের টেবিলে রেখে যাওয়া সেই খামের ভেতরে কী ছিল, তা আজও অজানা।

রোনালদোকে নিয়ে রোমারিওর বিস্ফোরক মন্তব্য

পর্তুগাল ক্যাম্প ছাড়ার আগে ক্রিস্তিয়ানো রোনালদোর কোচ হোর্হে জেসুসকে গালাগাল করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও।১৯৯৪ বিশ্বকাপজয়ী এই তারকা জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্তে রোনালদোর পাশে দাঁড়িয়েছেন।রোমারিওর মতে, রোনালদো যদি মনে করেন তাকে আর মূল্যায়ন করা হচ্ছে না, তাহলে ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে ভুল কিছু নেই।তবে বিদায়ের আগে কোচকে কড়া জবাব না দেওয়াটাকেই রোনালদোর ভুল হিসেবে দেখছেন তিনি।

অস্ট্রেলিয়াকে চমকে দিতে প্রস্তুত বাংলাদেশ, জ্যোতির বার্তা

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ব্রিসবেনে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে চমকে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। দল হিসেবে সবাই নিজেদের সেরাটা দিতে পারলে অস্ট্রেলিয়াকেও হারানো সম্ভব বলে বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের।

‘মেসি ইতিহাসের সর্বকালের সেরা অ্যাথলেট’-লিসান্দ্রো মার্তিনেজ

লিওনেল মেসিকে ‘ইতিহাসের সর্বকালের সেরা অ্যাথলেট’ বলে অভিহিত করেছেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। বেনিনের বিপক্ষে জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে কিংবদন্তি এই ফুটবলারের প্রতি নিজের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন তিনি।

মাহমুদউল্লাহর টর্নেডোর পরও অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ব্যাটিংও জয় এনে দিতে পারেনি বাংলাদেশকে। ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৬ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। ফলে ৩৭ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নসকে। শুরুতে ইমরুল কায়েসের ব্যাটে আশা জাগলেও শেষ দিকে মাহমুদউল্লাহর ৭৩ রানের টর্নেডো ইনিংসও দলের পরাজয় ঠেকাতে পারেনি।