শরীয়তপুরে ভূমি দুর্নীতি ও প্রশাসনিক অনিয়ম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। নামজারির ফাইল আটকে ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে প্রাথমিক সত্যতা পাওয়ার পরও অভিযুক্ত ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে শুধু বদলি করা হয়েছে। পাশাপাশি জমি অধিগ্রহণের ক্ষতিপূরণে অর্থ কেটে নেওয়া, ভূমি অফিসে সাধারণ মানুষের হয়রানি, নিষিদ্ধ সংগঠনকে অর্থ সহায়তার অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী গ্রেপ্তার এবং জেলা প্রশাসকের সাক্ষাৎ না পাওয়ার মতো ঘটনাও আলোচনায় এসেছে। এসব ঘটনায় জেলা প্রশাসনের তদারকি ও জবাবদিহি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
গত ১৬ নভেম্বর ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালায় দুদক। নামজারির ফাইল আটকে ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত হন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শরীয়তউল্লাহ। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী মো. আওলাদ হোসেনের কাছ থেকে নামজারির কাজ সম্পন্ন করার জন্য তিনি সাড়ে ১০ হাজার টাকা নিয়েছিলেন। পরে বিষয়টি জানাজানি হলে সরকারি ডিসিআর ফি বাবদ ৩০০ টাকা রেখে বাকি ১০ হাজার ২০০ টাকা ফেরত দেওয়া হয়। দুদকের অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলেও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় শাস্তির পরিবর্তে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ২৩ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাঁকে কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিস থেকে গোসাইরহাট উপজেলার গরিবের চর ইউনিয়ন ভূমি অফিসে বদলির আদেশ দেওয়া হয়। ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্থানীয় ভুক্তভোগীদের আশঙ্কা, বদলির মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তাকে রক্ষার চেষ্টা করা হচ্ছে। বদলির বিষয়টি নিশ্চিত করেছেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আইয়ুবী।
জেলার বিভিন্ন ভূমি অফিসে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে নিয়মিত হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, নড়িয়াসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে নামজারি, খতিয়ান সংশোধন এবং পর্চা সংগ্রহের জন্য আবেদন করলে কাগজপত্রের ত্রুটি কিংবা সার্ভার সমস্যার অজুহাতে দিনের পর দিন ফাইল আটকে রাখা হয়। পরে দালাল অথবা অফিস সহকারীদের মাধ্যমে অতিরিক্ত টাকা দিলে কাজ সম্পন্ন হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, ঘুষ না দিলে মাসের পর মাস অফিসে ঘুরেও সেবা পাওয়া যায় না। হয়রানির ভয়ে অনেকে প্রকাশ্যে অভিযোগ করতেও সাহস পান না। এ ছাড়া শরীয়তপুর চাঁদপুর সড়ক প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা দেওয়ার ক্ষেত্রেও ভ্যাটের কথা বলে ৬ শতাংশ অর্থ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
এদিকে গত ১২ নভেম্বর নিষিদ্ধ সংগঠনকে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ মুন্সিখানা (আরএম) শাখার সার্টিফিকেট সহকারী মো. জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা এলাকায় নাশকতা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কর্মকাণ্ডে অর্থ জোগানের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি শরীয়তপুর জেলা কারাগারে রয়েছেন। জেলা প্রশাস



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন