দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রম রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি।

দিনাজপুরের পার্বতীপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ৬৮৮ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করা হয়েছে। শিশুদের ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টায় উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের উত্তর হরিরামপুর পাটোয়ারীপাড়া ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১ নম্বর বেলাইচণ্ডী ও ২ নম্বর মন্মথপুর ইউনিয়নের মোট ৬৮৮ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফএস শামসুল আলম। প্রধান অতিথি ছিলেন এফও মো. আকতারুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর জেলা আহ্বায়ক মো. মাহাফিজুল ইসলাম মাসুম।

পার্বতীপুরে ৬৮৮ শিক্ষার্থীকে কোরআন শিক্ষা, রাজস্ব খাতের দাবি
ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনের লক্ষ্যে পার্বতীপুরে ৬৮৮ শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরিফের সবক প্রদান করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার ট্রেইনার মুফতি মমতাজ উদ্দিন, এমসি মোহাম্মদ শারাফাত উল্লাহ, জিসি মোহাম্মদ আনিসুর রহমান ও জিসি মো.।

অনুষ্ঠানে মাস্টার ট্রেইনার মুফতি মমতাজ উদ্দিন শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রের শিক্ষক হাফেজ মো. মিজানুর রহমান, হাফেজ মোহাম্মদ জহুরুল ইসলাম, মুফতি মশিউর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, হাফেজ মনসুর রহমান, আয়াতুল ইসলাম, সাদ্দাম হোসেন, মাওলানা আব্দুল মান্নান তুফানী, হাফেজ রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা মাহমুদ ইসলাম, হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম, হাফেজ মাওলানা মুন্না আজাদ, হাফেজ কাউসার, শিক্ষিকা জুবাইদা আফরিন, হাফেজ আয়নাল হক, রাশিদুল ইসলাম, মাওলানা মো. জামিল হোসেন, মাওলানা আক্কাস আলী মণ্ডল, হাফেজ মেহেদী হাসান, হাফেজ নাজমুল হক, হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম, মাওলানা মতিউর রহমান ও মাওলানা আব্দুর রহিম।

এ ছাড়া সুন্দরপীর সাধারণ রিসার্চ সেন্টারের সভাপতি মো. শামসুজ্জোহা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সাধারণ কেয়ারটেকার ডাক্তার হাফেজ মাওলানা মো. মশিউর ইসলাম।

সবক প্রদান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম। মোনাজাতে দেশ, জাতি, সমাজ ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

বক্তারা বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিশুদের পবিত্র কোরআন শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিশুদের ধর্মীয় শিক্ষার সুযোগ সৃষ্টি এবং তাদের নৈতিক চরিত্র গঠনে এ কার্যক্রমের অবদান উল্লেখযোগ্য। তাই জনকল্যাণমূলক এ কার্যক্রমের ধারাবাহিকতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।