পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী

চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব জিরি দক্ষিণপাড়া ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে ৫ম বারের মতো হিফজুল কোরআন প্রতিযোগিতা, প্রাথমিক শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর শুক্রবার পূর্ব জিরি আনু ফকির জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার স্বনামধন্য ছয়টি মাদ্রাসার শিক্ষার্থীরা হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পাশাপাশি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়। সব মিলিয়ে দেড় শতাধিক শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেয়। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলাম প্রচার সংস্থার সভাপতি মো. জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দিন সওদাগর, সহ-সভাপতি মো. এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সায়েম সিকদার, সাংগঠনিক সম্পাদক মোরশেদুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন, অর্থ সম্পাদক তারেকুল ইসলাম ফয়সাল, সহ-অর্থ সম্পাদক মো. আসিফ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. আলী ও প্রচার সম্পাদক ইফতেখার আসাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মো. মিজানুর রহমান, মো. আব্দুল আজিজ, মো. রাশেদুল আলম (রাসেল), মো. মঈন উদ্দিন সিকদার (সুবেল), ডা. মো. আব্দুর রহিম, ব্যাংকার নুরুল আবছার, মো. জাকেরিয়া, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, মো. আব্দুর করিম, মো. রশিদ ও মো. ইসমাইলসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে কোরআন-সুন্নাহর শিক্ষা, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করা গেলে ভবিষ্যতে তারা সমাজ ও দেশের জন্য যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। আগামীতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে