কক্সবাজার জেলা প্রতিনিধিঃ ইউসুফ চৌধুরী বিল্লু
কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনভূমি ও ব্যক্তিমালিকানাধীন বাগান থেকে ১৫–২০টি গাছ কেটে পাচারের অভিযোগ উঠেছে। উপজেলার হারবাং ইউনিয়নের পশ্চিম বড়ুয়াপাড়া এলাকার পাহাড়ি এলাকায় পহরচাঁদা বনবিটের আওতাধীন এলাকায় গত ২২ নভেম্বর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তরা বেলজিয়াম, ম্যালেরিয়াসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে অন্যত্র সরিয়ে নেয়। খবর পেয়ে বনবিট কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করলেও কাটা গাছ উদ্ধার করতে পারেননি।
বাগানের মালিক মাস্টার বদিউজ্জামান দাবি করেন, প্রায় চার যুগ আগে তিনি ও তাঁর ভাইয়েরা জমি কিনে সেখানে বাগান করেন। তাঁর অভিযোগ, ব্যক্তিমালিকানাধীন বাগানের পাশাপাশি বন বিভাগের জায়গার গাছও কেটে নেওয়া হয়েছে।
পহরচাঁদা বনবিট কর্মকর্তা সরোয়ার সাঈদী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তবে যাওয়ার আগেই কাটা গাছগুলো সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয়রা ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন