ঈদগাঁও উপজেলা প্রতিনিধিঃ মো. শাহ আলম
কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ৪নং ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মাহামুদুল হাসান মিনারকে আটক করা হয়েছে।
কখন, কোথা থেকে এবং কী কারণে তাকে আটক করা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

এদিকে মিনারের আটকের খবর ছড়িয়ে পড়ার পর তার মুক্তির দাবিতে সাধারণ মানুষ মিছিল করেছেন।
মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশ নেওয়া লোকজন মিনারের দ্রুত ও নিঃশর্ত মুক্তি দাবি করেন। তাদের দাবি, মিনার এলাকার একজন পরিচিত ও জনপ্রিয় জনপ্রতিনিধি।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন