নওগাঁ জেলা প্রতিনিধিঃ শ্রী সুদাম চন্দ্র

নওগাঁর মান্দায় ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ এবং এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে আদিবাসী পরিষদ।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে এসব অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ সময় বক্তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।

মানববন্ধনে আদিবাসী পরিষদের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।