চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায়, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার এর নেতৃত্বে গত ০১ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিট থেকে ০২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চন্দনাইশ থানার মামলা নং-১৬(৬)২৫, জিআর-৯৯/২৬, ধারা-৩৮১ এর পরোয়ানাভুক্ত আসামি মোঃ মাহাবুল আলম (পিতা- সিরাজ মিয়া, গ্রাম- পশ্চিম এলাহাবাদ, চন্দনাইশ) এবং পারিঃ জারী-১১/২০২৪ এর পরোয়ানাভুক্ত আসামি মোঃ সেলিম উদ্দিন (পিতা- মুন্সি মিয়া, গ্রাম- মুরাদাবাদ, ৮নং ওয়ার্ড, চন্দনাইশ)।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।